ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাথী দাস। এর আগে তিনি মানিকগঞ্জ জেলায় সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মো. আসাদুজ্জামান তাকে দায়িত্ব বুঝে দেন। উপজেলা সূত্রে জানা গেছে, ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডার সাথী দাসের বাড়ী ঢাকা জেলার দোহার উপজেলায়।


নবাগত ইউএনও সাথী দাস বলেন, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনগণের সহযোগিতা আবশ্যক। গোয়ালন্দ হতে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং রোধ  করার লক্ষ্যে কাজ করবো। পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে সচেষ্ট থাকার কথা ব্যক্ত করেন। সবশেষে তিনি দায়িত্ব পালনে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑